প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালুরঘাট রেলওয়ে সেতুর পাশে পুরোনো শাহ আমানত বেইলি সেতু স্থাপনের দাবি জানিয়েছে বোয়ালখালীবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-৭ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের জনসাধারণের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহানগর বিএনপির সহসভাপতি এরশাদ উল্লাহ জরাজীর্ণ কালুরঘাট সেতুর পাশে পুরোনো শাহ আমানত সেতুটি প্রতিস্থাপনের দাবি জানান। তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের তিন জেলার ভারী যানবাহন কালুরঘাট সেতু দিয়ে চলাচল করায় তা জরাজীর্ণ হয়ে গেছে। এটি সংস্কার না করেই তৃতীয় কর্ণফুলী সেতু বুধবার খুলে দেওয়া হচ্ছে। এতে বোয়ালখালী ও পটিয়া উপজেলার জনসাধারণের দুর্ভোগ বাড়বে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নম্বর মোহরা ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আযম, বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি আজিজুল হক প্রমুখ।