কালুরঘাটে কারখানার চুরি যাওয়া মালামালসহ তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকার একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ কারখানা থেকে চুরি যাওয়া ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। চান্দগাঁও থানার পুলিশ গতকাল শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার রাতে হামিদচর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বশির, বেলাল ও মানিক। উদ্ধার করা মালামালের মধ্যে প্লাস্টিকের দানা, পলিব্যাগ, ড্রিল মেশিন, বৈদ্যুতিক পাখা ও বিভিন্ন কাঁচামাল রয়েছে।গত ৮ ফেব্রুয়ারি রাতে কালুরঘাট বিসিক শিল্প এলাকার ডাইভার্স ম্যানুফ্যাকচার লিমিটেড নামের একটি কারখানার তিনটি তালা কেটে এসব মালামাল চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ১৬ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ এনে চান্দগাঁও থানায় একটি মামলা করে কারখানা কর্তৃপক্ষ।