কালুরঘাটে দ্বিমুখী সেতুর দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কালুরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে দ্বিমুখী সেতুর দাবিতে গতকাল শুক্রবার বিকেলে মানববন্ধন ও সমাবেশ করেছে বোয়ালখালী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কালুরঘাট সেতুর পূর্ব পাড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন সেতুর দাবিতে ব্যানার, ফেস্টুন বহন করে।
সমাবেশে বক্তারা বলেন, পুরোনো জরাজীর্ণ কালুরঘাট সেতুর পাশে নতুন সেতু নির্মাণে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। দ্রুত সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হোক। তাঁরা বলেন, চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রায় ৩০ লাখ মানুষ একটি সেতুর অভাবে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন আবুল বশর, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, হাসিনা জাফর, সফিকুল আলম, আবুল কালাম, এম ইউছুপ রেজা, মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, মো. জাবেদ হোসেন।