কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল রোববার বাংলাদেশ কালেক্টরেট সহকারীদের পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে। এ সময় কর্মচারীরা সভা-সমাবেশ ও বিক্ষোভ করে তাঁদের দাবির পক্ষে স্লোগান দেন।
তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদিব পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ-সংক্রান্ত দাবি বাস্তবায়নের জন্য বেশ কিছুদিন থেকে সরকাির কর্মচারীরা জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, কর্মবিরতি পালন করে আসছেন।
জেলা কর্মচারী সমিতির আহ্বায়ক মজিবর রহমান মোল্লা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতায় তাঁদের দাবি মানা হচ্ছে না। তহশিলদার ও সহকারী তহশিলদাররা কালেক্টরেট সহকারীদের নিচের বেতন স্কেল পেতেন। কিন্তু এখন তাঁরা বেতন স্কেল এবং পদবিও পেয়েছেন। তাহলে কালেক্টরেট সহকারীরা কী দোষ করেছেন?