কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চট্টগ্রামের সদস্যরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুই দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।
চট্টগ্রাম জেলা ও উপজেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত কর্মচারীরা পদবি পরিবর্তন এবং বেতন বৈষম্য দূর করার দাবিতে এই কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চট্টগ্রাম জেলা ও বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক এবং দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছ প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী দুই বছর আগে আমাদের পদবি পরিবর্তনের বিষয়টি অনুমোদন দেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় তা আজও বাস্তবায়ন হয়নি। ঢাকায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’