কালো পতাকা মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সোমবার ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করেছেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করেন। মিছিলটি ক্যাম্পাসের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান অনুষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।