কালো ব্যাজ ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেকশন গ্রেড বহাল ও বেতনকাঠামোর অসংগতি নিরসনের দাবিতে গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী ৭ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। গতকাল বিভিন্ন অনুষদে গিয়ে দেখা যায়, শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ করে শ্রেণিকক্ষে যাচ্ছেন। এর আগে একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির টানা ছয় দিনের কর্মবিরতি গত শনিবার শেষ হয়েছে।