কালো ব্যাজ ধারণ ও কলমবিরতি কর্মসূচির ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমানের ওপর দুষ্কৃতকারীদের হামলার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন কালো ব্যাজ ধারণ ও কলমবিরতি পালনের কর্মসূচি দিয়েছে।
সংগঠনের সভাপতি খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালে কালো ব্যাজ ধারণ এবং ২৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত এক ঘণ্টার কলমবিরতি পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি সরকারি দায়িত্ব পালনকালে কয়েকজন দুষ্কৃতকারী হামলা চালিয়ে মুস্তাফিজুর রহমানকে লাঞ্ছিত করে। ঘটনার পাঁচ তিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীদের গ্রেপ্তার না করায় সংগঠনের নেতা-কর্মীরা উদ্বিগ্ন। তাঁরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেন।