কালোবাজারি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলার ইসলামপুরে ভিজিএফের ৩২ বস্তা চালসহ দুই কালোবাজারিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, ইসলামপুর সদর ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য শাবানা বেগম তাঁর এলাকার দুই শ সুবিধাভোগীর জন্য সরকারের বরাদ্দ করা ১০ কেজি করে চাল প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে বিতরণের কথা ছিল। তা না করে তিনি চালগুলো কালোবাজারিদের কাছে বিক্রি করেন।কালোবাজারিরা ওই চাল কৌশলে উত্তোলন করে নিজেদের গুদামে জমা করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইসলামপুরের ইউএনও মো. মাসুমুর রহমান সোমবার দুপুরে ওমর আলী (৩৫) ও চুন্নু মিয়া (৩৪) নামের দুই কালোবাজারিকে আটক এবং ভিজিএফের ৩২ বস্তা চাল উদ্ধার করেন।