কালোবাজারির জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেনের টিকিট কালোবাজারিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন সদর উপজেলার শাহাপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (২৫)। যাত্রীদের কাছে বেশি দামে টিকিট বিক্রির সময় জামালপুর রেলওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবুল হোসাইন তাঁকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. দিদারুল আলম রফিকুলকে এক মাসের জেল দেন।