কালো পতাকা মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ বক্তব্য দেন। তাঁরা সিরিজ বোমা হামলার ঘটনাকে কলঙ্কজনক হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।