কালো ব্যাজ পরে শিক্ষকেরা শ্রেণিকক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেকশন গ্রেড বহাল ও বেতন কাঠামোর অসংগতি নিরসনের দাবিতে আজ রোববার কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী সাত জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন তাঁরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির টানা ছয় দিনের কর্মবিরতি শেষ হয়েছে গতকাল শনিবার। এরপর ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কালো ব্যাজ ধারণ কর্মসূচি শুরু করেছেন তাঁরা।

কর্মসূচির প্রথম দিনে আজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে গিয়ে শিক্ষকদের কালো ব্যাজ ধারণ করে ক্লাস নিতে দেখা গেছে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাফরুহী সাত্তার প্রথম আলোকে বলেন, ফেডারেশন নতুন কর্মসূচি দেওয়ায় আমাদের কর্মবিরতি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়েছে। ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি চলবে সাত জানুয়ারি পর্যন্ত।