কালোটাকা সাদার সুযোগ থাকছে না: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কালোটাকা সাদা করার কোনো সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির এক সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সভার আয়োজন করে এনবিআর ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। খবর ইউএনবির।
অর্থমন্ত্রী বলেন, কালোটাকা সাদা করার কোনো সুযোগ আগামী দিনে আর থাকবে না। এ সুযোগ একদম চলে যাবে।

কয়েক বছর ধরে বাজেট ঘোষণার আগে কালোটাকা সাদা করতে দেওয়া হবে না বলা হলেও পরে ব্যবসায়ীদের দাবির মুখে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়ে আসছে।