কালোবাজারি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকিট কালোবাজারির অভিযোগে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম রেলস্টেশন থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। মো. ওমর ফারুক (৩০) নামের ওই ব্যক্তির কাছে সাতটি টিকিট পাওয়া গেছে।গতকাল শনিবার সকালে কাউন্টারের সামনে টিকিটগুলো বিক্রির জন্য ঘোরাঘুরির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম জানান, ফারুকের কাছে ১৮ আগস্টের সুবর্ণ এক্সপ্রেসের চারটি, ১৫ আগস্টের উদয়ন এক্সপ্রেসের একটি এবং চট্টলা এক্সপ্রেসের দুটি টিকিট পাওয়া যায়। ৫ আগস্ট থেকে রেলের অগ্রিম টিকিট দেওয়া শুরুর পর থেকে গত পাঁচ দিনে রেল কর্মচারীসহ ১০ জন টিকিট কালোবাজারিকে রেলস্টেশন ও আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব, মহানগর গোয়েন্দা পুলিশ ও রেলওয়ে পুলিশ।