প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে গিয়াস উদ্দিন (২৮) ও আমিন মিয়া (৩০) নামের দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহম্মেদ। আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ক্রেতা সেজে ওই দুই কালোবাজারিকে সাতটি টিকিটসহ আটক করা হয়। এরপর গিয়াস উদ্দিনকে তিন মাস ও আমিন মিয়াকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই দিন রাতেই তাঁদের কারাগারে পাঠানো হয়।