কালোবাজারির দায়ে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে খোলাবাজারের চাল কালোবাজারে বিক্রির দায়ে ছাত্রলীগের কর্মী ওএমএসের এক ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ইউএনও শাহিদা সুলতানা গত বৃহস্পতিবার সকালে মঙ্গলকোট ইউনিয়নের বংশীর বটতলা বাজার ও মঙ্গলকোট বাজার থেকে বিক্রির সময় ওএমএসের ৫০ কেজির নয় বস্তা চাল উদ্ধার ও ডিলার আল হেলালকে গ্রেপ্তার করেন। পরে বিকেলে আদালত বসিয়ে আল হেলালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আল হেলাল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।