কাশিপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশিপুর ইউনিয়ন পরিষদকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর কলেজ রোড এলাকায় এক মতবিনিময় সভায় তাঁরা এ দাবি জানান। এ লক্ষ্যে তাঁরা জেলা প্রশাসককে সঞ্চারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফার্টিলাইজারস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি হালিম সিকদারের সভাপতিত্বে তাঁর বাড়িতে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন শফিকুল ইসলাম, আবুল কাশেম শিকদার, হাফিজুল ইসলাম, আবদুল হালিম, ইকবাল হোসেন, কাশিপুরের ইউপি সদস্য নাজমা বেগম, ফরিদা ইয়াসমিন ও নুর হোসেন লতা, সাবেক পুলিশ কর্মকর্তা আজিজুল্লাহ প্রমুখ।