কাশিমপুর কারা হেফাজতে বিডিআর সদস্যের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক এক বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর নাম এনামুল হক (৫০)। গতকাল সোমবার সকালে অসুস্থ অবস্থায় কারাগার থেকে গাজীপুর সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জয়দেবপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।এনামুলের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট রাজাপুর এলাকায়। তিনি হাবিলদার পদে কর্মরত ছিলেন।কাশিমপুর কারাগারের জেলার ফরমান আলী জানান, গতকাল সকালে নাশতা খেয়ে এনামুল বিশ্রাম নিচ্ছিলেন। হঠাত্ তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগারের সহকারী সার্জন তাঁকে চিকিত্সা দেন। অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুর সদর হাসপাতালে আনা হয়। জানা গেছে, হাবিলদার এনামুল পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলার আসামি।