কাশিমপুর কারাগার থেকে আট বিডিআর সদস্যের মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে সাজা শেষে গতকাল রোববার আটজন বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে।তাঁরা হলেন: কুমিল্লার আমিরুল ইসলাম (৪০), একই জেলার আলমগীর হোসেন (৪৮), ঢাকার আলী আকবর (৫০), গোপালগঞ্জের লোকমান শেখ (৩৮), বরগুনার শাহ আলম (৫০), ভোলার জসিম উদ্দিন (৫২), সিরাজগঞ্জের শহিদুল ইসলাম (৩৮) ও ঝালকাঠির খলিলুর রহমান (৪৭)।কারা সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে গতকাল ওই আটজন বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যকে সাজা শেষ হওয়ায় মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া ব্যক্তিরা সবাই রাইফেল সিকিউরিটি ইউনিটের সদস্য ছিলেন। গত বছরের ৬ জুন পিলখানার বিশেষ আদালত-৭ তাঁদের এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।কাশিমপুর কারাগার পার্ট-২-এর জেলার সুভাষ চন্দ্র ঘোষ এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।