কাশিমপুর কারাগার থেকে ছাত্রদলের চার নেতার মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের চার নেতা গতকাল বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় করা মামলায় তাঁরা গ্রেপ্তার হয়েছিলেন।মুক্তি পাওয়া চারজন হলেন: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য রাসেল আহামেঞ্চদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম ওবায়দুল হক। ছাত্রদলের এই চার নেতার জামিনের বিষয়ে আদালতের আদেশ গত মঙ্গলবার রাতে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। কারা কর্তৃপক্ষ তা যাচাই করার পর গতকাল সকাল সাড়ে ১০টায় তাঁদের মুক্তি দেওয়া হয়।কারাগার থেকে বের হওয়ার সময় কারাফটকে ছাত্রদলের চার নেতাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রাশেদ আহাম্মেদ, আইন সম্পাদক কামরুজ্জামান, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমুখ।কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. আবদুল রাজ্জাক ছাত্রদলের চার নেতার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।