কাশিমপুর কারাগার থেকে দুজনের মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে সাজা মওকুফ হয়ে গাজীপুরের কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার, পার্ট-২ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে দুই আসামি মুক্তি পেয়েছেন।মুক্তিপ্রাপ্ত আসামিরা হলেন, কুমিল্লার হোমনা থানার সাপমারা গ্রামের মো. শহিদুল ইসলাম (৩০) ও খুলনার দিঘলীয়া থানার চাঁদনীমহল গ্রামের মো. একরাম খান (২৫)। কাশিমপুর কারা সূত্রে জানা গেছে, ছিনতাই মামলায় ঢাকার মতিঝিল থানায় ২০০৮ সালে শহিদুল ইসলাম এবং পল্টন থানায় একরাম খানের পাঁচ বছর করে সাজা হয়। ২০০৮ সাল থেকেই তাঁরা গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আদেশে তাঁদের বাকি সাজা মওকুফ করে দুপুর আড়াইটার দিকে মুক্তি দেওয়া হয়েছে। কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর কারারক্ষক সুভাষ চন্দ্র ঘোষ তাঁদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।