কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে আজ শুক্রবার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. রুহুল কবির রিজভী। ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এর কারাধ্যক্ষ মো. নেছার আলম জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে রুহুল কবির রিজভীর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাইবাছাই ও আনুষঙ্গিক কাজ সেরে আজ বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। পল্টন থানায় রিজভীর বিরুদ্ধে করা গাড়ি পোড়ানো, ভাঙচুর ও মারামারির মামলায় এ বছরের ১১ মার্চ গ্রেপ্তার হন তিনি। ১৪ মার্চ তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরের কারাগারে পাঠানো হয়। সর্বশেষ মামলায় গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালত থেকে রিজভী জামিন পান।