কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন শহীদ উদ্দিন চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী মুক্তি পেয়েছেন। গাজীপুরের কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে গতকাল মঙ্গলবার তাঁকে মুক্তি দেওয়া হয়। কারাগার সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় গত রোববার হাইকোর্ট শহীদ উদ্দিন চৌধুরীসহ পাঁচ সাংসদকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে গত সোমবার সন্ধ্যায় কাশিমপুর কারাগারে ওই মামলায় বন্দী এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ চার সাংসদ মুক্তি পান। কিন্তু ধানমন্ডি থানায় ২০১১ সালের একটি মামলায় শহীদ উদ্দিনের বিরুদ্ধে হাজিরা পরোয়ানা থাকায় তাঁকে সোমবার মুক্তি দেওয়া হয়নি। গতকাল সিএমএম আদালত ওই মামলার হাজিরা পরোয়ানা প্রত্যাহারের আদশ দেন।