কাশিমপুর কারাগার থেকে শাহজাহান ও মোয়াজ্জেমেরমুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে গতকাল বুধবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
কাশিমপুর কারাগার পার্ট-১-এর কারাধ্যক্ষ (জেলার) নেছার আলম জানান, জামিনের কাগজ বেলা তিনটার দিকে কারাগারে আসে। পরে কাগজ যাচাই-বাছাই করে রাত পৌনে আটটার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়।
শাহজাহান ও মোয়াজ্জেম পল্টন এবং মতিঝিল থানায় করা ভাঙচুর ও মারামারির মামলার আসামি ছিলেন। মোয়াজ্জেমকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে গত ১৩ মে ও শাহজাহানকে ২২ মে কাশিমপুর কারাগারের পার্ট-১-এ পাঠানো হয়।