কাশিমপুর কারাগারে এক বন্দীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক বন্দীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া বন্দী হলেন চাঁদপুর সদরের মদনা গ্রামের বাদল মিয়া (৩০)। কারা সূত্রে জানা গেছে, একটি মাদক মামলায় ঢাকা থেকে গত ২৮ সেপ্টেম্বর গ্রেপ্তার হন বাদল মিয়া। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান। ১ অক্টোবর সেখান থেকে বাদল মিয়াকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গতকাল ভোরে শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভোর ছয়টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।