কাশিমপুর কারাগারে কয়েদির পোশাকেকামারুজ্জামান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহামঞ্চদ কামারুজ্জামানকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফের কাশিমপুর কারাগারে আনা হয়েছে। তবে তাঁকে কয়েদির পোশাক পরানো হয়েছে।
কারাগার থেকে জানা গেছে, গতকাল আদালত ফাঁসির দণ্ডাদেশ দেওয়ায় তাঁর ডিভিশনের আগের সব সুবিধা বাতিল করা হয়েছে। তাঁকে কারাগারে ফাঁসির বন্দীদের একটি সেলে রাখা হয়েছে। এ ছাড়া তাঁকে সাধারণ কয়েদির পোশাক পরানো হয়েছে। এখন থেকে তিনি সাধারণ কয়েদির মতো সুবিধা পাবেন।
জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।