কাশিমপুর কারাগারে কয়েদির ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে মো. রজব আলী (৩৫) নামের এক কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে তিনি আত্মহত্যা করেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।রজব নাটোরের লালপুর উপজেলার মনিরামপুর এলাকার আবদুর রহমানের ছেলে। তাঁর কয়েদি নম্বর ৪৪৩/এ। তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত।কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের কারাধ্যক্ষ (জেলার) দিদারুল আলম জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে রজব তাঁর কক্ষের জানালার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। কারা কর্তৃপক্ষ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তপন কান্তি সরকার জানান, রজব আলীর গলায় কিছু দাগ রয়েছে। এ থেকে বোঝা যায় শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সোয়া দুইটার দিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। এরপর লাশের ময়নাতদন্ত করা হয়।