কাশিমপুর কারাগারে গভীর নলকূপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, কারাবন্দীরা পরিত্যক্ত নন। তাঁরা এ দেশেরই নাগরিক, তাঁদেরও নাগরিক সুবিধা পাওয়ার অধিকার আছে।
গাজীপুরের কাশিমপুর কারা চত্বরে গতকাল রোববার বিকেলে কারাবন্দীদের বিশুদ্ধ ও সুপেয় পানি সরবরাহ করতে স্থাপিত গভীর নলকূপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম এ কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।