কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কারাগারে গতকাল মঙ্গলবার রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের বন্দী ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই আসামি হলেন, ঝালকাঠির রাজাপুর থানার বরমীকাঠি গ্রামের মো. নূরুল ইসলাম হাওলাদার (৬২)।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ডেপুটি জেলার সৈয়দ শাহ শরীফ জানান, নূরুল ইসলাম হাওলাদার ঢাকার শ্যামপুর থানার একটি নারী ও শিশু নির্যাতন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৩ সাল থেকে তিনি এ কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ বুধবার সকালে নিহতের মৃতদেহ ময়না তদ‌ন্তের¯জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ডেপুটি জেলার সৈয়দ শাহ শরীফ।