কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বন্দী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামি গতকাল বুধবার দুপুরে মারা গেছেন। তাঁর নাম মো. সিরাজুল ইসলাম (৬৯)।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ বিকাশ রায়হান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সিরাজুল ইসলাম হঠাৎ অসুস্থ হন। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া থানার একটি খুনের মামলায় সিরাজুল ইসলাম তাঁর দুই ছেলেসহ গ্রেপ্তার হয়ে ২০১২ সাল থেকে এ কারাগারে রয়েছেন। তাঁরা তিনজনই ওই খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। সিরাজুল ইসলাম কিডনি রোগ, উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। এক মাস আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা নিয়ে কারাগারে ফেরেন।