কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। গত রোববার রাতে তিনি মারা যান।

মারা যাওয়া ব্যক্তি হলেন গাজীপুরের টঙ্গীর ঝিনু মার্কেট এলাকার মৃত অহেদ আলীর ছেলে রমজান ওরফে মকবুল (৫৫)।

কারাগারের তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান বলেন, টঙ্গী থানায় ২০১৩ সালের একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত রমজান প্রায় এক বছর ধরে কারাগারে বন্দী ছিলেন। রোববার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।