কাশিমপুর কারাগারে বিএনপির চার নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক বিএনপির শীর্ষস্থানীয় চার নেতার মধ্যে এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে পরিবারের কেউই গতকাল রোববার দেখা করতে আসেননি।
তবে ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে তাঁর ভাতিজা ও ব্যক্তিগত সহকারী ফকরুল ইসলাম দেখা করেছেন। কাশিমপুর কারাগার-১ ও ২-এর জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, রোববার সকালে কারাগারের চিকিৎসক তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাঁরা ভালো আছেন। বিএনপির ওই শীর্ষস্থানীয় চার নেতাকে শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হয়। জেল কোড অনুযায়ী তাঁদের ডিভিশন সুবিধা দেওয়া হয়েছে।