কাশিমপুর কারাগারে বিজিবি সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী এক বিজিবি সদস্য গতকাল শুক্রবার মারা গেছেন। তাঁর নাম সন্তোষচন্দ্র সূত্রধর (৩০)। বিডিআর বিদ্রোহের মামলায় তিনি আটক ছিলেন।কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রামচণ্ডী গ্রামের বাসিন্দা সন্তোষ ৪৪ ব্যাটালিয়নের সিপাহি ছিলেন। তাঁকে কাশিমপুর কারাগারের কপোতাক্ষ ভবনের ষষ্ঠ তলার ২০ নম্বর কক্ষে রাখা হয়েছিল। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর সাড়ে চারটার দিকে সন্তোষ অসুস্থ বোধ করলে তাঁকে প্রথমে কারা হাসপাতালে এবং পরে সেখান থেকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।