কাশিমপুর কারাগারে সাঈদীর সঙ্গে পরিবারের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে তাঁর পরিবারের ছয়জন সদস্য গতকাল শুক্রবার সাক্ষাৎ করেছেন।

কাশিমপুর কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, বেলা সাড়ে ১১টার দিকে দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে দেখা করতে তাঁর পরিবারের ছয় সদস্য কারাগারে আসেন। দেখা করার আবেদন জানানোর পর দুপুর ১২টার দিকে তাঁদের সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়। সাক্ষাৎ করতে আসা ব্যক্তিরা হলেন দেলাওয়ার হোসাইন সাঈদীর স্ত্রী সালেহা সাঈদী, দুই ছেলে শামীম সাঈদী ও নাছিম ইসলাম, পুত্রবধূ সায়েদা সুমাইয়া এবং দুই নাতি রোমান ও মাহির।