কাশিমপুর কারাগারে হাজতির আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর কারাগারে গতকাল সোমবার মো. মামুন (৪৫) নামের এক হাজতি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মামুন ফেনীর চৌধুরীরহাট তালতলা বাজার এলাকার এনামুল হকের ছেলে।
কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি অস্ত্র মামলায় মামুনের ১৫ বছরের সাজা হয়। এক বছর আগে তাঁকে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে কারাগারের জানালার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। কারা কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।