কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে হাজতি মো. জামাল মৃধার (৩২) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার হূদেরাগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ দাবি করেছে।
জামাল ঢাকার শাহ আলী থানায় করা দুটি হত্যা মামলা ও পল্লবী থানায় করা অস্ত্র মামলার আসামি।
কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক জানান, জামাল হূদেরাগে আক্রান্ত ছিলেন। গতকাল সকাল আটটার দিকে তাঁর বুকে ব্যথা শুরু হয়। প্রথমে তাঁকে কারাগারের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। কারাগারের চিকিৎসক তাঁকে গাজীপুর সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর জামালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।