কাশিয়ানীতে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিলটা গ্রামে দীপালি বিশ্বাস (৪৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। পুলিশ গতকাল বৃহস্পতিবার রাজপাট-মুকসুদপুর রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। তিনি মুকসুদপুর উপজেলার পীরেরডাঙ্গা গ্রামের কৃষ্ণ বিশ্বাসের স্ত্রী। বুধবার সন্ধ্যায় তিনি টেকেরহাট থেকে বাড়ি ফিরছিলেন।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল মান্নান আলী জানান, কাশিয়ানীর রাজপাট-টেকেরহাট গ্রামীণ সড়কের পাশে স্থানীয়রা ওই মহিলার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের কান, মুখ ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।