কাশিয়ানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পানিতে ডুবে সানি ভূঁইয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার রাজপাট ইউনিয়নের বরইহাট গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ওই গ্রামের তপন ভূঁইয়ার ছেলে সানি বাড়ির উঠানে বসে খেলা করছিল। একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে পুকুরে সানিকে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।