কাশিয়ানীতে পেট্রলের ড্রাম বিস্ফোরণে আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানীতে পেট্রলের ড্রাম বিস্ফোরণে দুজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাশিয়ানী বাসস্ট্যান্ডে পেট্রলের খালি ড্রাম কাটতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আনসার আলী (৫৫) ও রিপন মিয়া (২০)। তাঁদের কাশিয়ানী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। কেন্দ্রের চিকির্যাসক তরুণ কুমার মণ্ডল জানান, আনসার আলীর অবস্থা খারাপ হওয়ায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।