কাশিয়ানীতে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছায় গত শুক্রবার হারুন-অর-রশিদ (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহত ব্যক্তির দ্বিতীয় স্ত্রীসহ তিনজনকে আটক করেছে।
গতকাল শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়কের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকার কয়েকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর এলাকার স্বপন কুমারের বাগানে হারুনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হারুন সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের নফেল মোড়লের ছেলে। তাঁকে হত্যার অভিযোগে তাঁর দ্বিতীয় স্ত্রী মাছিয়াড়া গ্রামের মান্দার গাজীর মেয়ে চায়না খাতুন ও চায়নার বোনের ছেলে বিল্লাল এবং মা মনোয়ারা বেগমকে আটক করা হয়েছে।
হারুনের প্রথম স্ত্রী নাজমা বেগম জানান, গত শুক্রবার রাতে তাঁর স্বামী চায়না বেগমের বাবার বাড়িতে ছিলেন। সকালে তিনি জানতে পান, পাইকগাছার কাশিমনগর এলাকায় তাঁর স্বামীর লাশ পড়ে আছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, হারুনের শরীরে আঘাতের চিহ্ন আছে। পারিবারিক কলহের জের ধরে তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ গতকাল সকাল সাড়ে আটটার দিকে কাশিয়ানীর ফুকরা মিল্টন বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি জিডি করা হয়েছে।