কাশিয়ানীতে সংঘর্ষে একজন নিহত আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গুঘলিয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে সংঘর্ষে নজরুল শেখ (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত ও অপর ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালালে গ্রামটি এখন পুরুষশূন্য হয়ে পড়েছে।পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নজরুল শেখ ও জাহাঙ্গীরের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বৃহস্পতিবার ফজরের নামাজের পর উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ঘটনাস্থলে নজরুল শেখ নিহত হন। আহত ব্যক্তিদের মধ্যে রবিউল শেখ (২০), ইয়ার আলী (৬০), গোলাম মোস্তফা (৫৫), মোসেফ কাক্কা শেখ (৭২), কামাল শেখ (৩৯), বদরুল আলম (২৯), উজ্জ্বল শেখ (২৫), আ. রাজ্জাককে (৭০) কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার সরদার রোকনুজ্জামান জানান, ঘটনার পর পুলিশ ওই এলাকায় ব্যাপক অভিযান চালায়।