কাশিয়ানীতে ১৩৫ বস্তা ওএমএসের চাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধোরাইল গ্রাম থেকে পুলিশ ওএমএসের ১৩৫ বস্তা চাল উদ্ধার করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। বুধবার রাত ১০টার দিকে পুলিশ এই অভিযান চালায়। এ সময় জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ও অতিরিক্ত পুলিশ সুপার সরদার রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এ এইচ এম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গ্রামের নূর ইসলাম সিকদারের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।