কাশিয়ানীর একটি কেন্দ্রে ভোট ও আরেক কেন্দ্রে গণনা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নে গতকাল শনিবার ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে একটি কেন্দ্রে ভোট গ্রহণ ও অপর একটি কেন্দ্রে ভোট গণনা স্থগিত করা হয়েছে।
উপজেলার বেথুরী ইউনিয়নের শশী কমল উচ্চবিদ্যালয় কেন্দ্রে গোলযোগের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ক্ষিরোদ রঞ্জন বিশ্বাসের সমর্থকেরা প্রকাশ্যে ভোট দেওয়া শুরু করলে প্রতিপক্ষের সমর্থকেরা বাধা দেন। এর ফলে সংঘর্ষের ঘটনা ঘটলে ওই কেন্দ্রের ভোট গ্রহণ দুপুর সাড়ে ১২টার দিকে স্থগিত করা হয়।
এদিকে রাজপাট ইউনিয়নের রাজপাট কলেজ কেন্দ্রে ভোট গণনা স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষের সমর্থকদের সংঘর্ষ হওয়ায় গণনা বন্ধ করা হয়।