কাশীনাথের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত-এর বাংলাদেশে প্রথম বাংলা কাব্যানুবাদক কাশীনাথ দাশতালুকদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা পাঁচটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কাশীনাথ সঞ্চৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।আলোচনা পর্বে বক্তব্য দেন সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, কবি নৃপেন্দ্রলাল দাশ, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ গণি, এমসি কলেজের সহযোগী অধ্যাপক পান্না রানী রায় প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রয়াত কাশীনাথের সন্তান প্রমথেশ দাশতালুকদার। সভায় বক্তারা বলেন, কাশীনাথ দাশতালুকদার শ্রীমদ্ভাগবত বাংলায় সর্বপ্রথম বাংলাদেশে অনুবাদ করার কৃতিত্ব দেখিয়েছেন। এ ছাড়া সমাজ সংস্কারক ও ধামাইল গানের গীতিকার হিসেবেও তাঁর পরিচয় সুবিদিত। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাশীনাথ দাশতালুকদারের লেখা গান গাইলেন স্থানীয় শিল্পীরা।