কাশীপুরে বেইিল সেতু দেবে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের নারায়ণগঞ্জের কাশীপুর এলাকায় একটি বেইিল সেতুর এক পাশের অংশ দেবে গেছে৷ এতে ওই সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
কাশীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমেন সিকদার ও ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, সেতুটি দেবে যাওয়ার বিষয়টি সকাল আটটার দিকে স্থানীয়দের নজরে আসে৷ এরপর থেকে রিকশা ও অটোরিকশা ছাড়া অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷ বিকেলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা সেখানে যান এবং মেরামতকাজ শুরু করেন৷ ওই সময় থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে৷
এতে মুন্সিগঞ্জ-ঢাকা সড়কের সব ধরনের যানবাহন এখন বিকল্প পথ সিরাজদিখানের নিমতলী হয়ে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করছে৷
গতকাল রাত নয়টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল৷
কালো িস্টকার ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে অভিযান: আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিিধ আরও জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় জানালায় কালো স্টিকার ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷
নির্বাহী হাকিম ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গাউছুল আযমের নেতৃত্বে গতকাল বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়৷ এ সময় পুলিশ ও ট্রাফিক বিভাগের লোকজন উপস্থিত ছিলেন৷
ইউএনও জানান, যানবাহনের জানালায় অবৈধভাবে কালো স্টিকার ব্যবহারের অভিযোগে মোটরযান আইনে ২৬টি মাইক্রোবাস ও প্রাইভেট কারের চালককে ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে৷ অনেক গাড়ির ব্যবহৃত কালো িস্টকার খুলে ফেলে দেওয়া হয়েছে৷
ইউএনও আরও জানান, সরকার ১০ মের মধ্যে বিভিন্ন যানবাহনের জানালায় ব্যবহৃত কালো িস্টকার তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে৷