কাশেম জুট মিল চালুর ব্যাপারে সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম চেম্বার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন কাশেম জুট মিলের উৎপাদন চালু রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম চেম্বার। চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম গতকাল শনিবার এ ব্যাপারে শিল্প পুলিশের কাছে জরুরি চিঠি দিয়েছেন।চিঠিতে চেম্বারের সভাপতি বলেন, দেশ-বিদেশে পাট ও পাটজাত সামগ্রীর চাহিদা বাড়ছে এবং রপ্তানি আয়েও এই শিল্প উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় সরকারি-বেসরকারি উদ্যোক্তা এবং শ্রমিক-কর্মচারীরা পাটশিল্পের উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু স্বার্থান্বেষী মহল মালিক-শ্রমিক-কর্মচারীদের ভয়ভীতির মাধ্যমে জিম্মি করে কাশেম জুট মিলের উৎপাদন বন্ধ রেখেছে।