কাশেম মোল্লা প্রধানমন্ত্রীর সাহায্য পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কাশেম মোল্লা
আবুল কাশেম মোল্লা

মুক্তিযুদ্ধের সঞ্চৃতিবিজড়িত পাবনার ঈশ্বরদী উপজেলার ‘বিবিসি বাজার’-এর নামকরণের রূপকার আবুল কাশেম মোল্লা প্রধানমন্ত্রীর সহায়তা পেয়েছেন। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো ৩০ হাজার টাকার চেক কাশেমের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেন।
আর্থিক অসচ্ছলতার কারণে কাশেম মোল্লা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কাশেম মোল্লাকে ৩০ হাজার টাকার চেক প্রদানের নির্দেশ আসে। গতকাল প্রধানমন্ত্রীর সহযোগিতার সেই অর্থের চেক আবুল কাশেম মোল্লার হাতে তুলে দেওয়া হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঈশ্বরদীর রূপপুর গ্রামে আবুল কাশেম মোল্লার একটি চায়ের দোকান ছিল রূপপুর বটতলায়। দোকানে প্রতিদিন সন্ধ্যায় বিবিসি লন্ডন থেকে প্রচারিত মুক্তিযুদ্ধের খবর তাঁর রেডিওতে শোনার জন্য আশপাশের মানুষ ভিড় করতেন।