কাশেম ময়দানের বদলে বিজয় দিবসের আয়োজন অন্যত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার কথা বিবেচনা করে জয়পুরহাটে গতকাল সোমবার বিজয় দিবসের অনুষ্ঠান শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত হয়নি। জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির পর শহরের সার্বিক পরিস্থিতি অবনতি হওয়ায় অনুষ্ঠানটি সেখানে না করে শহরের সিও কলোনি এলাকার জেলা পরিষদ মিলনায়তনে করা হয়েছে।
পুলিশ জানায়, প্রতিবছরই সব জাতীয় অনুষ্ঠান শহীদ ডা. আবুল কাশেম ময়দানের শহীদ মিনার চত্বরে হয়ে থাকে। গতকালও মহান বিজয় দিবস উপলক্ষে এ ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের নির্ধারিত কর্মসূচি ছিল। কিন্তু গত রোববার জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সহিংসতায় হতাহতের ঘটনার পর নিরাপত্তার দিকটি বিবেচনা করে অনুষ্ঠানস্থল বদলানো হয়।
জেলা প্রশাসক মোহামঞ্চদ ইয়াছিন জানান, রোববারের সহিংসতার পর খোলা মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান করা ঝুঁকিপূর্ণ মনে করেই যথাযোগ্য মর্যাদায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি করা হয়েছে।