কাশেমের সনদ যাচাইয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য নিচ্ছে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বর্তমানে ওএসডি) আবুল কাশেম তালুকদারের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার অভিযোগের অনুসন্ধানে তাঁর জেলা মুন্সিগঞ্জের আট মুক্তিযোদ্ধার সাহায্য নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুপুর ১২টা থেকে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মাহবুবুল আলম বাহারের বক্তব্য শুনে এই মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা জানতে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক জুলফিকার আলী।
দুদক সূত্র জানায়, আবুল কাশেম তালুকদার মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন কি না, তা যাচাই করতেই তাঁর জেলার স্থানীয় মুক্তিযোদ্ধাদের বক্তব্য নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার অভিযোগ ওঠায় গত ২২ এপ্রিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদারকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়।