কাসুন্দির শাখা ফার্মগেটে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাসুন্দি রেস্তোরাঁ লিমিটেডের তৃতীয় শাখা চালু হলো ফার্মগেটে। গতকাল শুক্রবার আনন্দ সিনেমা হলের পাশের এই শাখার উদ্বোধন করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমদ। সকাল ও বিকেলে নাশতা, দুপুর ও রাতের খাবারসহ দেশি-বিদেশি সব ধরনের খাবার পাওয়া যাবে এই রেস্তোরাঁয়। ১৫০ থেকে ৪৫০ টাকায় বিভিন্ন ধরনের খাবার এবং ৪৫০ থেকে ৫০০ টাকায় বুফে সুবিধা আছে এ রেস্তোরাঁয়। ২০০৫ সাল থেকে কাসুন্দি রেস্তোরাঁ চলছে ঢাকায়। খিলক্ষেত ও উত্তরায় কাসুন্দির দুটি শাখা আছে। গতকাল উদ্বোধনী দিনে এফবিসিসিআইয়ের পরিচালক খন্দকার রুহুল আমিন, প্রথম সহসভাপতি আনোয়ার হোসেন, রেস্তোরাঁ মালিক সমিতির নেতারাসহ কাসুন্দির মালিক জুন অ্যান্ড জায়িফ গ্রুপের চেয়ারম্যান জেসমীন জাহান ও ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন এ সময় উপস্থিত ছিলেন।